• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪২:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন কিম জং উন

১০ আগস্ট ২০২৩ সকাল ০৯:২৩:২০

সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করেছেন। একইসঙ্গে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Ad

বার্তাসংস্থা রয়টার্স উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)’র বরাত দিয়ে ১০ আগস্ট বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, বরখাস্তকৃত ওই সেনা কর্মকর্তা সাত মাস আগে ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

Ad
Ad

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন এবং যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের জন্য আরও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন কিম জং উন। ওই বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে রিপোর্টে বলা হয়েছে। তবে ওই শত্রু ঠিক কে তার নাম উল্লেখ করা হয়নি। সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১


Follow Us