• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০২:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

২২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:৩৫

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

Ad

২২ জানুয়ারি বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। এর আগে ২০ জানুয়ারি সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

Ad
Ad

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগ থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us