• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৬:৪২ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা–১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ

৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২৮:১০

ঢাকা–১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নিতে ইসিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা–১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সংশ্লিষ্ট নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন  হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের বিজয়ী প্রার্থীর কাছে নোটিশ জারি করা হয়েছে।

৮ মার্চ রোববার বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।

Ad
Ad

মামলায় বাদীপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন ধার্য করেছেন।

Ad

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকা–১৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হাইকোর্টে মামলা করেন। আবেদনে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান।

এদিকে গত ২ মার্চ একই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আরও চারটি আসনের বিএনপি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। তারা হলেন, সোহেল হোসনাইন কায়কোবাদ (কুড়িগ্রাম–২), মো. সাইফুল ইসলাম (রংপুর–৬), মোহাম্মদ এমদাদুল হক ভরসা (রংপুর–৪) এবং মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন (রাজশাহী–১)।

জানা গেছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us