• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৪৪:০৮ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৬:৩৬

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে।

১৫ এপ্রিল বুধবার রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন বার সমিতির অনুরোধ এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে চলমান জ্বালানি সংকটের কারণে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

Ad

আগামী ১৯ মে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টি পদে নির্বাচন হওয়ার কথা ছিল।

এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন মো. রুহুল কুদ্দুস (কাজল), যিনি পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা। এর মধ্যে ছিলেন অর্থ কমিটির চেয়ারম্যান এ. এস. এম. বখতিয়ার আনোয়ার, আইন শিক্ষা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম এবং রোল ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসানসহ অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, প্রতি তিন বছর পর বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৪টি পদে ভোট হয়—এর মধ্যে ৭টি সাধারণ আসন এবং ৭টি আঞ্চলিক আসন। নির্বাচিত ১৪ সদস্যের ভোটে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, আর অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
জুতার ভেতরে মিলল শতশত ইয়াবা, গ্রেফতার ১
১৬ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩২:৩৫





কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৮:২৪



রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৬৪
১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:০৩


Follow Us