• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৩:৪৩ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

ভার্চুয়াল কোর্টে মামলা নিষ্পত্তিতে গতি এসেছে: অ্যাটর্নি জেনারেল

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:৫৬

ভার্চুয়াল কোর্টে মামলা নিষ্পত্তিতে গতি এসেছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: ভার্চুয়াল কোর্ট পরিচালনার ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি মামলা পরিচালনায় গতি এসেছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

২২ এপ্রিল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় ভার্চুয়াল কোর্ট কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে। ভার্চুয়ালি মামলা পরিচালনার ফলে দ্রুত নিষ্পত্তি সম্ভব হচ্ছে।

Ad

তিনি আরও বলেন, শারীরিকভাবে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনার ক্ষেত্রে অনেক সময় অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ হয়, যা ভার্চুয়াল পদ্ধতিতে কমে এসেছে।

এর আগে গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগ জানায়, সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারকাজ পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯





Follow Us