• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:০৫ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০১:৪৫

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে ফের ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আজ ২৬ এপ্রিল রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

Ad
Ad

শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে আদালত অতিরিক্ত ছয় মাস সময় মঞ্জুর করেন।

Ad

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর একই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। সে সময় আদালত এটিকে ‘শেষবারের মতো’ সময় উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।

এরও আগে ২০২৪ সালের অক্টোবরে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

এই টাস্কফোর্সে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার নিচে নয়, এমন একজন পুলিশ প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি এবং র‌্যাবের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে তদন্তাধীন থাকা এই হত্যা মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে আগ্রহ রয়েছে। সর্বশেষ আদালতের এ আদেশের মাধ্যমে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য টাস্কফোর্স নতুন সময় পেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:১৪











Follow Us