• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:২০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় পালিত হলো দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

৩০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩৫:২৮

কচুয়ায় পালিত হলো দৈনিক নতুন আশা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের কচুয়ায় পালিত হলো জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

২৯ সেপ্টেম্বর সোমবার কচুয়ার বিশ্বরোডে তৃপ্তি কমিউনিটি সেন্টারে দৈনিক নতুন আশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো. আকাশ মিয়াজী’র সভাপতিত্বে কচুয়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক অধ্যাপক মো. এমদাদ উলল্যাহ’র পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

এসময় তিনি বলেন- গঠন মূলক সমালোচনা আমি পছন্দ করি। মিথ্যা বানোয়াট গুজব সব সময় ঘৃণা করি। আমার অফিসের দরজা সবার জন্য খোলা, যে কোনো মানুষ, আমার রুমে ঢুকতে পারবে, যে কোনো বিষয় কথা বলতে পারবে।

আমি কচুয়াতে যোগাযোগ দান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছি কচুয়ার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার। কচুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এক প্রশ্নে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। সেই অনুযায়ী কাজ চলছে। কচুয়া পৌরসভাকে পরিষ্কারও পরিচ্ছন্ন রাখতে অন্যত্র ময়লা ফেলার জায়গা করেছি।

বিশেষ করে আমি আশাবাদী আপনারা সাংবাদিকরা সত্যকে সত্য বলবেন, আর মিথ্যাকে মিথ্যা বলবেন। দৈনিক নতুন আশা পত্রিকা পাঠকের মনজয় করে বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা। পত্রিকার সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কচুয়া, চাঁদপুর মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আ. আলিম লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, কচুয়া প্রেসক্লাব এর সভাপতি মো. আতাউল করিম, কচুয়া কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাব সাবেক সভাপতি মো. আবুল হোসেন, কচুয়া প্রেসক্লাব এর সাবেক সভাপতি মো. খোরশেদ আলম সিকদার, কচুয়া প্রেসক্লাব এর সহ- সভাপতি ডা. এ কে এম জাকির হোসেন বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন আবু হানিফ।

দৈনিক নতুন আশা পত্রিকার পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us