• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৫৬ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রূপালী বাংলাদেশের জিএম ইমন

২৬ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:২৮

ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন রূপালী বাংলাদেশের জিএম ইমন

‎নিজস্ব প্রদিবেদক: ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন দৈনিক রূপালী বাংলাদেশের জেনারেল ম্যানেজার (জিএম) ও হেড অব মার্কেটিং মো. গিয়াস উদ্দিন ইমন।

‎২৫ অক্টোবর শনিবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়।

‎বিশেষ অবদানের জন্য ‘জুরি স্পেশাল অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেন তিনি।

‎তার হাতে পুরস্কারটি তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

‎এর আগেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নানা পুরস্কারপ্রাপ্ত হোন গিয়াস উদ্দিন ইমন।

‎তিনি বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট, জেসি আই ঢাকা ইম্পেরিয়াল, বাংলাদেশ সংবাদপত্র বিট অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন।

‎গিয়াস উদ্দিন ইমন একজন কবি, লেখক ও সংগঠক। তার লিখা অনেক কবিতা আছে। তিনি সমসাময়িক বিষয়ে কবিতা লিখেন। আগামী বইমেলায় তার একটি কবিতার বই সুনামধন্য প্রকাশনীর মাধ্যমে প্রকাশের প্রস্তুতি চলছে।

‎ডিএমএফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পাওয়ার পর গিয়াস উদ্দিন ইমন বলেন, ‘বিশেষ কাজ বা অবদানের স্বীকৃতি পাওয়া আনন্দের। আমি গর্বিত।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us