নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির ভবিষ্যৎ পথচলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘দেশ রূপান্তর জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’
২৯ এপ্রিল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের নানা অঙ্গনের প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসন, গণমাধ্যম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা অংশ নেন এই অনুষ্ঠানে।


অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও প্রাণবন্ত বিনিময়। অতিথিরা পত্রিকাটির সামগ্রিক অগ্রযাত্রা, সাংবাদিকতার মান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

এবারের আয়োজনটি ‘হৃদয়ে বাংলার মুখ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশ রূপান্তরের কর্মীরা দেশীয় ঐতিহ্যের প্রতীকী লাল-সবুজ পোশাকে অংশ নেন, যা পুরো আয়োজনকে আলাদা মাত্রা দেয়।
প্রায় সাত বছরের পথচলায় অর্জন ও অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে অনুষ্ঠানে। আয়োজকরা জানান, পাঠকের আস্থা ধরে রেখে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়াই পত্রিকাটির অঙ্গীকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available