• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০৪:০৩ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

৩ মে ২০২৬ দুপুর ১২:৫৩:৩৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

৩ মে রোববার রাজধানীর অফিসার্স ক্লাব, ঢাকা-এ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, চিন্তা-চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র‍্যালির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি প্রথমবারের মতো এ আয়োজনে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




Follow Us