• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১০:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৪৮ বছরে পদার্পণ করলো দৈনিক করতোয়া

১২ আগস্ট ২০২৩ রাত ০৯:৫৯:৩৩

৪৮ বছরে পদার্পণ করলো দৈনিক করতোয়া

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: ৪৮ বছরে পদার্পণ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে প্রকাশিত দৈনিক করতোয়া। ১২ আগস্ট শনিবার বেলা ১১ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

Ad

দৈনিক করতোয়ার সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার।

Ad
Ad

অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট পৌরসভার নারী কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।

এ সময় ঘোড়াঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক একরামুল হক, সামসুল ইসলাম, মীর হান্নান, আবু সুফিয়ান, সুলতান কবির, মাহফুজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us