• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১১:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফিলিস্তিনিদের জন্য আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২৩ সকাল ০৮:১০:০৯

ফিলিস্তিনিদের জন্য আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাজারো ফিলিস্তিনি নাগরিকের মৃত্যুর ঘটনায় আজ ২১ অক্টোবর শনিবার রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

Ad

এর আগে গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

Ad
Ad

রাষ্ট্রীয় শোক উপলক্ষে ২০ অক্টোবর শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আজ শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us