• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩৮:২৩ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

১১ মার্চ ২০২৪ বিকাল ০৪:০৪:৫৪

বাংলাদেশে ফের আশ্রয় নিলো ২৯ বিজিপি

নিজস্ব প্রতিবেদক: আবারও বাংলাদেশে প্রবেশ করছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ জন সদস্য। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ ঘিরে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা ।

১১ মার্চ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এরআগে ফেব্রুয়ারি মাসেও মিয়ানমারের আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয় ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us