• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১১:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

২৮ মে ২০২৪ দুপুর ০২:১৭:১১

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

Ad

২৮ মে মঙ্গলবার দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৭ জুন ঈদের দিন ধরে আগামী ২ জুন থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে।

Ad
Ad

রেলমন্ত্রী বলেন, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসন ২টায় বিক্রি করা হবে।

তিনি বলেন, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us