• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৪:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

৫ জুন ২০২৪ সকাল ০৭:৫৮:৪১

দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে।

Ad

জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ৫ জুন বুধবার বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

Ad
Ad

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৬ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। এ বাজেট অধিবেশন হবে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।

এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে এই সরকার ক্ষমতায় আসে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটের আকার হবে প্রায় ৮ লাখ কোটি টাকা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ষষ্ঠ মেয়াদে ২৫তম বাজেট।

১৯৭২ সালে তাজউদ্দীন আহমদ স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন। দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭.৮৬ বিলিয়ন টাকা এবং এডিপির আকার ছিল ৫.০১ বিলিয়ন টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us