• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪২:৪৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সোহরাওয়ার্দী মেডিকেলে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

৩১ জুলাই ২০২৪ সকাল ০৭:২৪:৩২

সোহরাওয়ার্দী মেডিকেলে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সংঘর্ষে আহতদের খোঁজ নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad

৩০ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় হাসপাতালে যান তিনি। এ সময় আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Ad
Ad

প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আঘাতের তীব্রতা দেখে এবং হামলার নৃশংসতার কথা শুনে শেখ হাসিনা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এ সময় অশ্রু সংবরণ করতে পারেননি।

এর আগে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us