• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০০:১৫ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

পূজার ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত

১৪ অক্টোবর ২০২৪ সকাল ০৯:২০:১৮

পূজার ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত

নিজস্ব প্রতিবেদক: টানা ৪ দিন ছুটি শেষে আজ ১৪ অক্টোবর সোমবার খুলছে সব অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। এদিন থেকে যথাসময়ে চলবে সব কার্যক্রম।

এর আগে বৃহস্পতিবার ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো এবং সঙ্গে দু-দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা ৪ দিনের এই ছুটির সুযোগ তৈরি হয়।

Ad
Ad

টানা ৪ দিন পূজার ছুটি শেষে আজ অফিসপাড়ায় যোগ দিচ্ছেন কর্মজীবীরা। খুলছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

Ad

অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকলেও এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন অর্থাৎ বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট চার দিনের ছুটি ভোগ করলেন চাকরিজীবীরা।

এদিকে দুর্গাপূজা, ফাতেহা ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রতারণা পূর্ণিমা উপলক্ষ্যে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হবে ১১ দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭



Follow Us