• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৭:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৮:৪৯

তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করছেন।

Ad

৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টা ৫৬ মিনিটের দিকে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের কয়েক মিনিট আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, ‘তাকে আসতে বলা হয়েছে।’

Ad
Ad

জানা গেছে, সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালান।

এ ঘটনায় হাইকমিশনারের কাছে সরাসরি বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হবে। একই সঙ্গে ভারতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us