• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১০:২৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

১০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৯:৪৩

দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দুজন কমিশনার নিয়োগেরও সিদ্ধান্ত হয়েছে। নতুন দুই কমিশনার হতে যাচ্ছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

১০ ডিসেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের এ নিয়োগ অনুমোদন করেছেন। যেকোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

জানা গেছে, চলতি সপ্তাহেই তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে, ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

১০ ডিসেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us