• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৩:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

২০ জানুয়ারী ২০২৫ রাত ১০:১৪:২৯

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের অংশ হিসেবে গঠিত ৬টি কমিশনের মেয়াদ বেড়েছে। সংস্কার কমিশনগুলোর মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে ২০ জানুয়ারি সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Ad

ছয়টি সংস্কার কমিশন হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন।

Ad
Ad

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে গত বছরের ৩ অক্টোবর প্রথম দফায় এসব কমিশন গঠন করা হয়।

এরপর একই বছরের নভেম্বরে বাকি ৫ কমিশন গঠন করা হয়। সেগুলো হলো- স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকারবিষয়ক সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশনের এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।

সংস্কার কমিশনগুলো গঠনের পর ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে ভিন্ন ভিন্ন দিনে গঠিত কমিশনগুলোর কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় তাদের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us