• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে হজ ফ্লাইট শুরু

২৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:২৫

আজ থেকে হজ ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী।

Ad

২৮ এপ্রিল সোমবার রাতে ঢাকার আশকোনায় হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

Ad
Ad

জানা গেছে, প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।
এ বিষয়ে আশকোনা হজ ক্যাম্প ঢাকার পরিচালক মো. লোকমান হোসেন বলেন, হজযাত্রা নির্বিঘ্নে এবার প্রথমবারের মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।

প্রসঙ্গত, চলতি বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। আগামী ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us