• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪০:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদযাত্রায় আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

১৬ মে ২০২৫ সকাল ১১:০৩:১৩

ঈদযাত্রায় আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ ১৬ মে শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

Ad

এর আগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

Ad
Ad

অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাকেশ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us