• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৬:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

১ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৪:৪০

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

Ad

তিনি বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। এই সময়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছি। বিশেষ করে হজ্জ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করেছি।

Ad
Ad

৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছিল। গতকালই তারা আমাকে রিপোর্ট দিয়েছেন। তদন্ত অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব।

তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণে যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করেছি। তারা দ্রুত রিপোর্ট দেবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছি ১৫ মাস ধরে। এই সময়ে অনেক সফলতা এসেছে, আবার কিছু সীমাবদ্ধতাও ছিল। হজ্জের টাকা ফেরত দিয়েছি, সৌদি আরব থেকে এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত এসেছে।

তিনি আরও বলেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং আমি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমার অধীনস্থ কর্মকর্তারাও যাতে দুর্নীতিমুক্ত থাকেন, সেজন্য আমি সর্বদা সোচ্চার আছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us