• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মেট্রোরেলের তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন

৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:১১:৪৬

মেট্রোরেলের তারে কাপড়, ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর কাপড় এসে পড়ায় রেল চলাচল বন্ধ ছিল ১৫ মিনিট।

Ad

৩ ডিসেম্বর বুধবার দুপুরে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

Ad
Ad

এতে বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর কাপড় পড়ে। এই কাপড় অপসারণের জন্য বেলা ১২টা ২২ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে সেটি অপসারণ করে ১২টা ৩৭ মিনিটের দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল দুঃখ প্রকাশ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us