• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫২:১১ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

Ad
Ad

এলপিজির পাশাপাশি নির্ধারণ করা হয়েছে অটোগ্যাসের দামও। চলতি মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Ad

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ১৪১৩ টাকা, ১৫ কেজির দাম ১৬৯৬ টাকা, ১৬ কেজির দাম ১৮০৯ টাকা, ১৮ কেজির দাম ২০৩৫ টাকা, ২০ কেজির দাম ২২৬০ টাকা, ২২ কেজির দাম ২৪৮৭ টাকা, ২৫ কেজির দাম ২৮২৬ টাকা, ৩০ কেজির দাম ৩৩৯১ টাকা, ৩৩ কেজির দাম ৩৭৩১, ৩৫ কেজির দাম ৩৯৫৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫০৮৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us