• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ১১:১২:৫৪ (14-Feb-2026)
  • - ৩৩° সে:

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি

১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়।

Ad

সোমবার সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরইমধ্যে এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে।

Ad
Ad

এমপিদের শপথ গ্রহণের পর ওইদিন বিকেলেই রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।
 শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি জোটের এই বিশাল বিজয়ের পর মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে চলছে টানটান উত্তেজনা। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য এই মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি কতজন নতুন মুখ ও তরুণ প্রতিনিধি থাকছেন, সেটিই এখন দেখার বিষয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১


গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
গণতন্ত্র উত্তরণে মাইলফলক এবারের নির্বাচন: আইআরআই
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৩৮


Follow Us