• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:৪২:০৮ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫:৫৭

প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।

Ad

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Ad
Ad

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

অফিস শুরুর প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us