নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে।

২২ ফেব্রুয়ারি রোববার নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।


বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচিত হওয়ার পর শূন্য ঘোষণা করা হয়। তিনি ১৬ ফেব্রুয়ারি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন।
শেরপুর-৩ আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছিল, কারণ ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ইসি ওই আসনের নির্বাচন স্থগিত রেখেছিল।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়। জোটসহ বিএনপির আসন সংখ্যা ২১২। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়, স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসনে বিজয়ী হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available