• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:০৬:৫২ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১২:২৫

তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: তিনটি ক্যাটাগরিতে আরও ৭১৩ জন জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Ad

গত ১১, ১৩ ও ১৭ ফেব্রুয়ারি তিন ধাপে গেজেট প্রকাশ করা হয়।

Ad
Ad

প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘ক’ ক্যাটাগরিতে অতি গুরুতর আহত রয়েছেন ৬ জন, ‘খ’ ক্যাটাগরিতে গুরুতর আহত ৩৩ জন এবং ‘গ’ ক্যাটাগরিতে আহত ৬৭৪ জন।

‘গ’ ক্যাটাগরির আহতদের মধ্যে ঢাকা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে এ গেজেট প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তিন শ্রেণিতে এখন পর্যন্ত জুলাইযোদ্ধার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। ২০২৪ সালের আন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ মর্যাদা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ক্যাটাগরি অনুযায়ী সরকার আর্থিক সহায়তা দিচ্ছে। ‘ক’ শ্রেণির অতি গুরুতর আহতরা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। ‘খ’ শ্রেণির গুরুতর আহতরা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন এবং ‘গ’ শ্রেণির আহতরা এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন।

এছাড়া চিকিৎসা সহায়তাও প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া ও একাধিকবার নাম আসায় ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us