• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৭:২৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৫৭

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা নয়জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

২৩ ফেব্রুয়ারি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের আদেশে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

Ad

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এ এম আকমল হোসেন আজাদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ইউসূফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) মো. মোখলেস উর রহমান এবং পরিকল্পনা কমিশনের কাইয়ুম আরা বেগম।

এর আগে একই দিন সন্ধ্যায় আরও তিনজন সচিবকে তাদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭









Follow Us