• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩২:৪৩ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৩:০২

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Ad
Ad

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং সংগীত দল ওয়ারফেজ–কে এ পদকের জন্য মনোনীত করা হয়।

Ad

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন—চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সংগীত দল হিসেবে ওয়ারফেজকেও একুশে পদক প্রদান করা হয়।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত একুশে পদক ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এককালীন চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র দেওয়া হয়।

সরকারি ঘোষণায় জানানো হয়, এ বছর সাহিত্য বিভাগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়নি।

গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর। পরে ৫ ফেব্রুয়ারি মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
মান্দায় অবৈধ ভাবে মাটি কাটায় জরিমানা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৫২




বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৬:২০



Follow Us