• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:০৩:২৮ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

চারদিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ১৩১ ফ্লাইট বাতিল

৩ মার্চ ২০২৬ দুপুর ১২:০৮:১২

চারদিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ১৩১ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে চারদিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল ২ মার্চ সোমবার পর্যন্ত ১০৯টি এবং আজ মঙ্গলবার তালিকায় থাকা ২২টিসহ চারদিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩ টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

Ad
Ad

৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইন্সের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, গালফ এয়ারের জারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইন্সের চারটি।

Ad

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ আকাশে দেখা যাবে ব্লাড মুন
আজ আকাশে দেখা যাবে ব্লাড মুন
৩ মার্চ ২০২৬ দুপুর ০২:০১:২৩











Follow Us