• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০৮:১৬ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদে টানা ৭ দিনের ছুটি

৫ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৬:১৭

ঈদে টানা ৭ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

৫ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad

সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।

Ad

এদিকে ১৭ মার্চ পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us