• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:২৭ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪৬:০৩

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৫ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

Ad
Ad

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

Ad

দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার তাগিদ দেন, যাতে তরুণরা সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে সহজে চাকরির সুযোগ পেতে পারে।

প্রবাসী কর্মীদের কল্যাণে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন যে, বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়। এ জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানোন্নয়নে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত বিশ্বের মতো ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্বাচনের প্রচারণাকালে মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আগামী শনিবার সকাল ১১টায় এই সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us