• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২০:৩১ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়ালো বিপিসি

১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৫২:৩১

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়ালো বিপিসি

নিজস্ব প্রতিবেদক: রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। আগে যেখানে ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল, সেখানে এখন তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

১১ মার্চ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিপিসি।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয়ের তুলনায় আগে যেখানে ২৫ শতাংশ কম সরবরাহ করা হচ্ছিল, বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশনভিত্তিক বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

Ad

হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে সরকারি নির্দেশে গত রোববার থেকে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়। এর ফলে অনেক স্থানে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

তবে সরকার বারবারই আশ্বস্ত করেছে যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ বজায় রাখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৯:৪৮










Follow Us