নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলাম।
এরপর তিনি নবনিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।


১২ মার্চ বৃহস্পতিবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ১১৭ ভোলা-৩ এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ১৫৭ নেত্রকোণা-১ মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available