• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪০:৩১ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল

১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩

মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Ad
Ad

জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে।

Ad

বেবিচকের তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধ থাকার কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি, ফ্লাইদুবাই ২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


Follow Us