• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৩:১০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মাদক ও সন্ত্রাসে কোনো ছাড় নেই: আমানউল্লাহ আমান

১৪ মার্চ ২০২৬ রাত ০৮:০২:১৮

মাদক ও সন্ত্রাসে কোনো ছাড় নেই: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ফুটপাত দখলমুক্ত করা এবং বিভিন্ন ব্রিজের ওপর অবৈধভাবে গাড়ি স্ট্যান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের সমাজ ও রাষ্ট্রে কোনো প্রয়োজন নেই।

Ad
Ad

১৪ মার্চ শনিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad

আমানউল্লাহ আমান বলেন, এক সময় প্রশাসনের কিছু লোক নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল। তবে এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, আগে দিনের ভোট রাতে হয়েছে, তখন গণতান্ত্রিক পরিবেশ ঠিক ছিল না। এবার সবকিছু সঠিকভাবে পরিচালিত হবে বলে আশা করছি।

তিনি বলেন, খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার কর্মসূচি জিয়াউর রহমান শুরু করেছিলেন, যা ছিল এক মহাবিপ্লব। বর্তমানে তা সারাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us