• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ সকাল ০৯:৪৩:৩০ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ শেষ হচ্ছে একুশে বইমেলা

১৫ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৮:৩৫

আজ শেষ হচ্ছে একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ ১৫ মার্চ রোববার। আজ মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় শুরু হবে মেলার সমাপনী অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার সার্বিক প্রতিবেদন উপস্থাপন করবেন সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।

Ad
Ad

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

Ad

প্রতিবারের মতো এবারও বইমেলায় প্রদান করা হবে পাঁচটি স্মৃতি পুরস্কার— চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।

২০২৫ সালে প্রকাশিত বিষয়বস্তুর মান ও সংখ্যার বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার।

এছাড়া ২০২৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থ প্রকাশের জন্য তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হচ্ছে। এগুলো হলো— ঐতিহ্য (গ্রন্থ: কালি-কলম আর কাগজের অড রিসার্চ: ফাউন্টেন পেন — আমিন বাবু), প্রথমা প্রকাশন (গ্রন্থ: শিলালিপি: বাংলার আরবি–ফারসি প্রত্নলেখমালা — মুহম্মদ ইউসুফ সিদ্দিক), দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (গ্রন্থ: বরিশাল অ্যান্ড বিয়ন্ড: এসে’জ অন বাঙলা লিটারেচার — ক্লিনটন বি. সেলি), গুণগত মানসম্পন্ন শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।

বইমেলায় প্রথম অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগতমানের বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য সহজ প্রকাশ পাচ্ছে সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার। এছাড়াও মেলায় নান্দনিক অঙ্গসজ্জার জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পাচ্ছে— ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স (স্টল ৫০৩–৫০৪), মাত্রা প্রকাশ (স্টল ৮৭৩–৮৭৪) ও বেঙ্গল বুকস (স্টল ৬১৭ ও ৬২১)।

সমাপনী অনুষ্ঠানের পর বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২
১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:২৮:৩৮



ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ
ব্রহ্মপুত্র নদ বাঁচাতে প্রতিবাদ
১৫ মার্চ ২০২৬ সকাল ০৯:০২:০৭








Follow Us