সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১৭ মার্চ মঙ্গলবার সকাল ১১:৩৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও. এলাকায় অবস্থিত ডিপোতে তিনি এ পরিদর্শন করেন।


পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি।

জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের হয়রানি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের চোরাই পথে জ্বালানি তেল সরবরাহ ও ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ বা লেনদেনের সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available