• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ১০:২২:২৫ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

১৭ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৩

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

১৬ মার্চ সোমবার গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় তার তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস লাইন থেকে তামার তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Ad
Ad

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার পরপরই চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, তদন্তের অংশ হিসেবে বাগেরহাট শহরের এক ভাঙাড়ি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার ভাঙাড়ির দোকানে বিক্রি করা হতে পারে।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার রাতে ঝোড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সুযোগে চোরচক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও নজর এড়িয়ে বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us