• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:০৪:৫৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকার যানজট নিরসনে অটোমেশন পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:৪৩

ঢাকার যানজট নিরসনে অটোমেশন পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশীয় প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৪ মার্চ মঙ্গলবার সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Ad
Ad

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে যেসব অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলোর কিছু সুফল এপ্রিলের শেষ নাগাদ পেতে পারেন নগরবাসী।

Ad

তিনি আরও জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে যানজট নিরসনে কাজ করা হবে। এর অংশ হিসেবে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সিগন্যালগুলো অটোমেশনের আওতায় আনা হবে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং যানজট কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬





Follow Us