• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫৯:৩৯ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শুরু

২৬ মার্চ ২০২৬ সকাল ১০:১৫:২২

প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Ad
Ad

এদিকে দিবসের শুরুতে ভোরে জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ৬টায় তারা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

Ad

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us