• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:২৮ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

ক্রীড়াবিদদের জন্য ‘স্পোর্টস কার্ড’ চালু, সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫০:২৫

ক্রীড়াবিদদের জন্য ‘স্পোর্টস কার্ড’ চালু, সোমবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষা ও সম্মাননা নিশ্চিত করতে ‘স্পোর্টস কার্ড’ ও ক্রীড়া ভাতা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৮ মার্চ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।

Ad
Ad

প্রতিমন্ত্রী জানান, যারা জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন, তাদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে নিয়মিত ভাতা দেওয়া হবে। পাশাপাশি তাদের স্বীকৃতি ও সম্মান প্রদানের জন্য দেওয়া হবে ‘ক্রীড়া কার্ড’।

Ad

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধার আওতায় আনা হবে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত জীবনে স্থিতিশীলতা আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ক্রীড়া খাতের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৪৯৫টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় দখল হয়ে থাকা খেলার মাঠ উদ্ধার করে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সরকারের এ উদ্যোগকে ক্রীড়া উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এতে দেশের ক্রীড়াবিদদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং নতুন প্রজন্ম খেলাধুলায় আরও বেশি আগ্রহী হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২








কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:৪২



Follow Us