• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫০:১৪ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

৩১ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৭:৫১

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩১ মার্চ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি।

Ad
Ad

এর আগে, ৫ নম্বর ফটকের পাশে বিভিন্ন দাবি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ad

এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু
ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু
৩১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০৪







Follow Us