• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:১৬:৩৯ (08-May-2026)
  • - ৩৩° সে:

নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ: মন্ত্রিপরিষদ সচিব

৩ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৩:৩৬

নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় আগামী তিন মাসের জন্য সরকারি নতুন যানবাহন কেনা বন্ধ এবং সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Ad
Ad

তিনি জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি ব্যয় কমাতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—অফিস সময় কমিয়ে আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত রাখা এবং সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Ad

এছাড়া বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা শিগগিরই দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us