• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১০:৩১:০৫ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:১০

৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।

৫ এপ্রিল রোববার জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

মন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এসব গেজেট বাতিল করা হয়েছে। তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

Ad

সংসদ সদস্য আব্দুল মালিক অভিযোগ করেন, গত ১৫ বছরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা অবহেলিত ছিলেন, আর কিছু অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় এর প্রভাব বেশি ছিল বলে উল্লেখ করেন তিনি।

জবাবে মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। ভুয়া মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই, তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।’

তিনি আরও জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us