• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:১৫ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লে. জেনারেল মিনহাজুল

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৮:৪৫

শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি লে. জেনারেল মিনহাজুল

নিজস্ব প্রতিবেদক: সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

৮ এপ্রিল বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ঘোষণায় জানান, বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএফআইসিওয়াইপির ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Ad
Ad

মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। গুতেরেস তার নেতৃত্বে মিশনের নিষ্ঠা ও প্রভাবের প্রশংসা করেছেন।

Ad

বিবৃতিতে বলা হয়, মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে ৩০ বছরের বেশি নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা নিয়ে এই পদে আসছেন। সবশেষে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন এবং কক্সবাজারে বিভিন্ন অপারেশন তদারকি করেছেন।

কর্মজীবনে তিনি পদাতিক ইউনিটে বিভিন্ন কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্বের মধ্যে ছিল- সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং গোয়েন্দাভিত্তিক অপারেশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০



সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৫




হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৬:৩৪




Follow Us