• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৪:৩৫ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী

১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

১২ এপ্রিল রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

Ad
Ad

তিনি বলেন, এ সময় দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটি লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেবো।

Ad

তিনি বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে, আজ অনুষ্ঠিত দুই দফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯


Follow Us