• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৪:৩৪ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: উপদেষ্টা মাহদী আমিন

১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: উপদেষ্টা মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবারও উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

১২ এপ্রিল রোববার সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

মাহদী আমিন বলেন, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় যাতে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেন, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধতার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

Ad

তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালু করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি হবে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায়।

এছাড়া বহুমুখী গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার বিষয়েও মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

কবে নাগাদ শ্রমিক পাঠানো শুরু হবে এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। তবে দ্রুত শ্রমবাজার চালুর জন্য কাজ করছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:৫২

রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
১২ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৬:৫০




কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
কারামুক্ত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৫৯


সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯


Follow Us